Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ২ ১৪৩২

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৪:০৩, ১৯ জুলাই ২০২২

ব্যাংককে ইনডোর হকিতে খেলার আমন্ত্রণ পেলো বাংলাদেশও

তবে বাংলাদেশের নারী হকি দল এই আসরে অংশগ্রহণ করবে কিনা তা এখনো নিশ্চিত নয়

তবে বাংলাদেশের নারী হকি দল এই আসরে অংশগ্রহণ করবে কিনা তা এখনো নিশ্চিত নয়

এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে বসতে চলেছে এশিয়া কাপ ইনডোর হকির আসর। সেই আসরে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পুরুষ-নারী হকি দলকেও আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। তবে বাংলাদেশের নারী হকি দল এই আসরে অংশগ্রহণ করবে কিনা তা এখনো নিশ্চিত নয়।  

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘এশিয়ান হকি ফেডারেশন আমাদের ছেলে-মেয়ে দু’দলকেই আমন্ত্রণ জানিয়েছে। তবে আমাদের মেয়েরা ইনডোরে খেলে অভ্যস্ত নয়। তাই ভাবছি শুধু ছেলেদের দল নিয়ে। আমরা অংশ নেবো কিনা সেই সিদ্ধান্ত নেইনি। সভাপতি দেশের বাইরে আছেন। তিনি আসলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

এদিকে এশিয়া কাপ অনূর্ধ্ব-২১ পুরুষ ও নারী হকি টুর্নামেন্টে আয়োজক হওয়ার জন্যও বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। এ দুটি আয়োজনের জন্য অবশ্য এশিয়ান হকি ফেডারেশনকে বড় অংকের অর্থ দিতে হবে।

এ ব্যাপারে মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘এই টুর্নামেন্ট আমরা আয়োজন করি বা না করি সেটা সিদ্ধান্তের বিষয়। তবে টুর্নামেন্ট যেখানেই হোক আমাদের ছেলে-মেয়ে দুটি দলই অংশ নেবে। আয়োজক হবো কিনা সে সিদ্ধান্ত হবে নির্বাহী কমিটির সভায়।’

২০১৯ সালে থাইল্যান্ডের চনবুড়িতে অনুষ্ঠিত ইনডোর টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে অংশ নিয়ে বাংলাদেশ একটি ম্যাচ জিতেছিল, হেরেছিল ৩টি। বাংলাদেশ হারিয়েছিল ফিলিপাইনকে ৯-০ গোলে। মালয়েশিয়ার কাছে হেরেছিল ৬-০ গোলে, ইরানের কাছে হেরেছিল ৮-০ গোলে এবং থাইল্যান্ডের কাছে হেরেছিল ৩-১ গোলে। স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৯-০ গোলে হারিয়ে সপ্তম হয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।

আইনিউজ/এইচএ

আইনিউজ ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়