Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ২ ১৪৩২

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ২০:০১, ৭ সেপ্টেম্বর ২০২২

টস জিতলো পাকিস্তান, ম্যাচ জিতলেই ফাইনালে, গোল্লায় ভারত

শুরুতেই ম্যাচে টস জিতেছেন বাবর আজম

শুরুতেই ম্যাচে টস জিতেছেন বাবর আজম

আজকের ম্যাচটিই জিতলেই সরাসরি এশিয়া কাপের ফাইনালে চলে যাবে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান জিতলেই এশিয়া কাপ যাত্রা শেষ হয়ে যাবে ভারতের। যদিও পাকিস্তান হারলেও তাদের হাতে থাকবে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ। এমনি সমীকরণ নিয়ে আজ পাকিস্তান মুখোমুখি আফগানিস্তানের।

তবে পাকিস্তান নিশ্চিতভাবেই সেই সমীকরণ মেলাতে চাইবে না শেষ দিনে। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়েই নিশ্চিত করে ফেলতে চাইবে এশিয়া কাপ ফাইনাল।

আজ (৭ সেপ্টেম্বর) ফাইনাল নির্ধারণী ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিয়েছে পাক অধিনায়ক বাবর আজমের। টস জিতেছেন তিনি। মোহাম্মদ নবীর আফগানিস্তানকে তিনি পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ ওমারজাই, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি

পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়