ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৫:৩১, ৬ অক্টোবর ২০২২

ইসরাত জাহানকে তালাক দিলেন ক্রিকেটার আল আমিন

বৈবাহিক জীবনে তিক্ততা বৃদ্ধির কারণে ২৪ আগস্ট স্ত্রীকে তালাক দেন বলে জানিয়েছেন আল-আমিন

বৈবাহিক জীবনে তিক্ততা বৃদ্ধির কারণে ২৪ আগস্ট স্ত্রীকে তালাক দেন বলে জানিয়েছেন আল-আমিন

অবশেষে স্ত্রী ইসরাত জাহানকে তালাক দেয়ার কথা আদালতে জানিয়েছেন ক্রিকেটার আল আমিন।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেওয়া এক লিখিত জবাবে আল আমিন জানিয়েছেন, বৈবাহিক জীবনে তিক্ততা বৃদ্ধির কারণে ২৪ আগস্ট স্ত্রীকে তালাক দেন।

বাদী পক্ষের আইনজীবী শামসুজ্জামান জানিয়েছেন, পাঁচ দিন পর শুনানি হবে। তিনি জানান, আসামি আদালতে হাজিরা দিয়েছেন। লিখিত জবাবে জানিয়েছেন, গত ২৫ আগস্ট স্ত্রীকে তালাক দিয়েছেন।

তবে তালাকের বিষয়ে এখনো কিছু পাননি বলে জানিয়েছেন আল-আমিন পত্নী ইসরাত জাহান।

তিনি বলেন, 'আমি তালাকের কোন নোটিশ বা কাগজপত্র পাইনি। আমি ন্যায়বিচার চাই।'

উল্লেখ্য, আল আমিনের স্ত্রী ইসরাত গত ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় এবং ৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে যৌতুক দাবি, ভরণ-পোষণ না দেওয়া এবং নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে আল আমিনকে আদালতে হাজির হতে সমন জারি করেন। ২৭ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা

মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়