Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ২ ১৪৩২

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১২:১৪, ১১ অক্টোবর ২০২২

এশিয়া কাপ যাত্রা শেষ বাংলাদেশ নারী দলের

৬ ম্যাচে স্রেফ দুই জয় আর তিন পরাজয়ের সঙ্গে বাংলাদেশের মোট পয়েন্ট ছিল মাত্র ৫

৬ ম্যাচে স্রেফ দুই জয় আর তিন পরাজয়ের সঙ্গে বাংলাদেশের মোট পয়েন্ট ছিল মাত্র ৫

সেমিফাইনালে ওঠার আগেই এশিয়া কাপের চলতি আসর থেকে বাদ পড়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যে ম্যাচে কপাল পুড়েছে রুমানা-সালমাদের সে আরব আমিরাতের বিপক্ষের ম্যাচটি বৃষ্টির কারণে বাদ পড়ে যায়। আর এতেই সেমিফাইনালের আগেই আসর থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা ৫৩ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

ফলে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দুদল পেয়েছে এক পয়েন্ট করে। ৬ ম্যাচে স্রেফ দুই জয় আর তিন পরাজয়ের সঙ্গে পরিত্যক্ত এই ম্যাচ মিলিয়ে মাত্র ৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।

বাংলাদেশের বিষাদের দিনেই নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা দিনটি উপহার পেল থাইল্যান্ড। মেয়েদের ক্রিকেটে ক্রমশ উন্নতি করতে থাকা দলটি প্রথমবারের মতো পা রাখল এত বড় আসরের সেমি-ফাইনালে।

শক্তি ও সামর্থ্যের যে বাস্তবতা, তাতে বাংলাদেশের কাছে পাত্তাই পাওয়ার কথা নয় আরব আমিরাতের মেয়েদের। সেদিক থেকে নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন নিগার-রুমানা-সালমারা। তবে টুর্নামেন্টে পেছন ফিরে তাকালে, মূল দায় তাদেরই। ভাগ্য ছিল তাদের হাতেই। কিন্তু সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য এক পরাজয়ে তারা বিপদ ডেকে আনেন নিজেদের।

২০১৮ সালের এশিয়া কাপে মালেয়েশিয়ায় পরাক্রমশালী ভারতকে দুই দফায় হারিয়ে চমকপ্রদ পারফরম্যান্সে শিরোপা জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবার ঘরের মাঠে সেই পারফরম্যান্সের ছিটেফোটা দেখা যায়নি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা

মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News

 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়