ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩, ২ নভেম্বর ২০২২

ভারতের বিপক্ষে প্রথম ওভারে কিপটে তাসকিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।  ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফাইল ছবি

ম্যাচের প্রথম ওভারটা তাসকিন আহমেদ বেশ ভালোভাবেই শেষ করেছেন বলা যায়। তাসকিনের ছয় বল খেলে ওপেনার রাহুল-রোহিত শর্মা সংগ্রহ করেছেন মাত্র ১ রান। তাসকিনের ৫টি বল খুব দেখেশুনে খেলেছেন রোহিত।

ভারতের বিপক্ষে আজ এডেলেইড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াইয়ে নামছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটাই হয়েছে টস জিতে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

আজকের ম্যাচে শক্তিশালী ভারত প্রতিপক্ষ হওয়ায় ম্যাচ নিয়ে আগ্রহটা একটু বেশিই থাকবে। তাছাড়া আজকের ম্যাচটি বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ কারণ কোনোভাবে আজকের ম্যাচটি জিতে গেলেই বাংলাদেশ সরাসরি সেমি ফাইনালে খেলবে বাংলাদেশ। তাই সাকিবদের লক্ষ্য থাকবে জয় ছিনিয়ে আনা।

ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি আসরে আজকের ম্যাচে নামার আগে অবশ্য টাইগার অধিনায়ক সাকিব বলেছেন- আমরা বিশ্বকাপ জেতার জন্য আসিনি ভারত বিশ্বকাপ জেতার জন্য এসেছে। কালকের (আজকের) ম্যাচে আমরা জিতলে তা হবে অঘটন।

কারণ হিসেবে সাকিব বলেছেন- বিশ্বকাপের আসরে ভারত ফেভারিট দল। তাই আমরা জিতলে সেটা হবে আপসেট। যদিও সাকিবের এমন বক্তব্যের সঙ্গেসঙ্গে একমত নয় ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। বাংলাদেশের বিপক্ষে নিজেদের ফেভারিট মানতে নারাজ দ্রাবিড়।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়