Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১ ১৪৩২

হেলাল আহমেদ

প্রকাশিত: ১১:৩৩, ৩ ডিসেম্বর ২০২২

অস্ট্রেলিয়ার বিপক্ষে থাকছেন না ডি মারিয়া!

শেষ ম্যাচে ফের পুরোনো ঊরুর চোটের কবলে পড়েন মারিয়া।

শেষ ম্যাচে ফের পুরোনো ঊরুর চোটের কবলে পড়েন মারিয়া।

যদিও খবরটা এখনো নিশ্চিত করে বলতে পারেন নি আর্জেন্টিনার কোচ স্কলানি। বলেছেন- আশা করি ও খেলতে পারবে। যদিও এখনো আমি স্পষ্ট না। এমন কথার পর থেকেই গুঞ্জন ওঠেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আজ দিবাগত রাতের ম্যাচে থাকবেন না ডি মারিয়া? কী কারণে ডি মারিয়াকে এমন অনিশ্চয়তা তা অবশ্য জানিয়েছেন স্কলানি।

পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আনহেল ডি মারিয়াকে দেখা গেছে তার পুরোনো রূপে। কিন্তু ঊরুর সেই পুরোনো চোটেই নাকি নকআউটের প্রথম ধাপে মারিয়ার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে শনিবার রাত ১টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগের দিন ডি মারির চোট নিয়ে কথা বলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

এ সময় ডি মারিয়া খেলবেন কি-না এ বিষয়ে স্পষ্ট ধারণা নেই বলে জানান স্কালোনি, ‘ডি মারিয়ার শারীরিক অবস্থা ভালোই আছে। আশা করি ও খেলতে পারবে। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা আমার কাছে নেই।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে বদলের ইঙ্গিতও দিয়েছেন স্কালোনি, ‘আমাদের ম্যাচগুলো লক্ষ্য করলে দেখবেন, আমি বারবার একই ফুটবলারদের খেলাই না। সবার আগে প্রতিপক্ষকে দেখি এবং সেই অনুযায়ী দল সাজাই। পর পর দুই ম্যাচে একই প্রথম একাদশ নামানো আমার কাছে বিরল ব্যাপার।’

যোগ করেন, ‘দলের সবাই ভালোই জানে তাদের কী করতে হবে। প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাই। দরকার না হলে একই একাদশ খেলাব না।’

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়