মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:৫৪, ৩১ আগস্ট ২০২১
মৌলভীবাজারে পুলিশের সাথে সিএনজি চালকদের হাতাহাতি, সড়ক অবরোধ
পুলিশের সাথে সিএনজি চালকদের হাতাহাতি
মৌলভীবাজারে পুলিশের সাথে সিএনজি চালকদের হাতাহাতি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় এক ঘণ্টা শহরের কোর্ট রোড অবরোধ করে রাখে শ্রমিকরা।
সিএনজি চালক হোসেন আহমদকে হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে মৌলভীবাজার শহরের কোর্ট রোডে শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা অটোটেম্পো, অটোরিকশা, মিশুক ও সিএনজি পরিবহন শ্রমিকরা অংশগ্রহণ করে।
এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হট্টগোল ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তৎক্ষণাত পৌর মেয়র মো. ফজলুর রহমান ঘটনাস্থলে এসে সিএনজি চালক হোসেন আহমদ হত্যার সুষ্ঠু বিচার হবে এমন আশ্বাস দেন। পরে সড়ক অবরোধ তুলে নেন সিএনজি শ্রমিকরা।

অবরোধে অংশ নেয়া ওয়াপদা, আব্দুল্লাহপুর, বুদ্ধিমন্তপুর সিএনজি স্ট্যান্ড ম্যানেজাররা বলেন, আজ আমরা মানববন্ধন করেছি। আমাদের সহকর্মী হত্যার বিচার চেয়েছি। মেয়রের কথায় আমরা সান্ত্বনা পেয়েছি তাই অবরোধ প্রত্যাহার করেছি। আমাদের সব শ্রমিক চলে গেছে ।
এদিকে অবরোধের কারণে রাস্তার উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ।
উল্লখ্য, শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাউরঘড়িয়া গ্ৰাম থেকে নিখোঁজ হওয়ার চারদিন পর সিএনজি চালক হোসেন আহমদ (২৪) লাশটি উদ্ধার করা হয়। পরিবারের আভিযোগ পরিকল্পনা করে হত্যা করা হয়েছে।
আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























