ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৬, ৩১ আগস্ট ২০২১
আপডেট: ১৯:৩৭, ৩১ আগস্ট ২০২১

ফুলে-ফুলে সাজবে মৌলভীবাজার, লাগানো হচ্ছে বিরল ও বিলুপ্ত প্রজাতির গাছ

নাগলিঙ্গমকে বলা হয় ফুলের রানী, সুন্দর, সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ। অনেকে দেশেই নাগলিঙ্গম থেকে দামি পারফিউম তৈরি করা হয়। নাগলিঙ্গম গাছে যখন ফুল ফোটে তখন ফুল থেকে অদ্ভুত মাদকতাময় গন্ধ বের হয়। গুড়ি ফুঁড়ে বের হয় ছড়া। আর এই ছড়া থেকেই ফুটে অনিন্দ সুন্দর নাগলিঙ্গম ফুল। নাগলিঙ্গম গাছ রোপণ করা হচ্ছে মৌলভীবাজারে। 

পৌরসভাকে ফুলেল শহরে রূপান্তরিত করার লক্ষ্যে মাসব্যাপী ফুলগাছ রোপণ কর্মসূচি গ্রহণ করছে পৌরসভা।  

মঙ্গলবার (৩১ আগস্ট) পৌর মেয়র চত্ত্বরের পুকুর পাড়ে বিলুপ্ত প্রজাতি ফুলের গাছ ভেরিগেটেড কাঞ্চন লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

পৌর মেয়র ফজলুর রহমান সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএমএ মৌলভীবাজার ও চেম্বার অব কমার্স সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, কানাডা প্রবাসী নূরুর রহমান তরফদার, বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক মোসাহিদ আহমদ চুন্নু। 

এসময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও আইনিউজের সম্পাদক হাসনাত কামাল। 

বক্তব্য রাখেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল খালিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, ভয়েজ অব মৌলভীবাজারের সাধারণ সম্পাদক বকশি মিসবাহ উর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত। 

মেয়র ফজলুর রহমান বলেন, শহরের কোর্ট রোড জুড়ে ফুলগাছ লাগানো হবে। ফুলগুলোর মধ্যে রয়েছে নাগলিঙ্গম, রাজ অশোক, রক্তরাগ, রুদ্রাক্ষ, পারুল, অশোক, গোল্ডেন ট্রাম্পেট, পার্সিয়ান জুই, ভেরিগেটেড শিমুলসহ নানা জাতের ফুল। এরমধ্যে অনেক গাছ বিরল, আবার কোনোটা আমাদের দেশে বিলুপ্তির পথে। আছে বিদেশী অসম্ভব সুন্দর ফুলও। এর মধ্যে আছে অনকে বিরল জাতের ফুল গাছ। 

যেসব ফুল গাছ লাগানো হচ্ছে সেগুলো হচ্ছে ডম্বিয়া, হলুদ কামিনী, এঞ্জেল ট্রাম্পেট, লাল কদম, সারবেরা, গোল্ডেন শাওয়ার, গোল্ডেন ট্রাম্পেট, রুদ্রাক্ষ, সিলভার ওক, অশোক, রন্ডেলসিয়া, অস্ট্রেলিয়ান টগর, লাল ফুরুস, ব্রায়া, থাই ক্যাশিয়া, হলুদ কাঞ্চন, হলুদ টেবেবুইয়া, টেবেবুইয়া রোজিয়া, ব্রাউনিয়া, সিলভার কুইন, ভেরিগেটেড কাঞ্চন, বাটারফ্লাই পি ট্রি, থাই কাঞ্চন, লাল কাঞ্চন, জেসমিন ট্রি, রুদ্র পলাশ, সরস্বতী চাঁপা, টেকমা হলুদ, টেকমা পিংক, বাওবাব ৫, পাদাউক, গোল্ডেন পেন্ডা, কর্ডিয়া, ভেরিগেটেড শিমুল।

মেয়র বলেন, গাছগুলো পৌরসভা পুকুরের চারপাশ ও পৌর পার্ক, জেলা পরিষদ প্রাঙ্গণ, শহীদ মিনার প্রাঙ্গণ, ওয়াপদা এলাকা, সড়ক ও জনপথ এলাকাসহ রাস্তার দুইপাশে যেসব খালি জায়গা আছে সেখানে লাগানো হবে।

ফুলেল শহর কার্যক্রমে একটি টিম কাজ করে যাচ্ছে তারা- হলেন ডা. এম এ আহাদ, অধ্যাপক আব্দুল খালিক, নূরুর রহমান তরফদার, সংবাদিক আকমল হোসেন নিপু, সাংবাদিক হাসনাত কামাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকতা কর্মচারীরা। 

ফুলেল শহরের এই কার্যক্রমটি সমন্বয় করছেন হাসনাত কামাল, নূরুর রহমান তরফদার।

নূরুর রহমান তরফদার আইনিউজকে বলেন, ফুল লাগানোর জন্য প্রতিবছর সুদূর কানাডা থেকে দেশে ছুটে আসি। এই শহরটা ফুলে ফুলে সাজুক এটাই আমার চাওয়া। এই কাজে দারুণভাবে এগিয়ে এসেছেন আমাদের মেয়র।

আইনিউজ/কামরুল হাসান শাওন 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ