সিলেট প্রতিনিধি
আপডেট: ১৫:৫২, ১ সেপ্টেম্বর ২০২১
সিলেটে করোনায় আরও ৮ জনের মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টয়া আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯ জন। শনাক্তের হার ১০ দশমিক ২১ শতাংশ। এছাড়া ৩২০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিলেটে এখন পর্যন্ত ৫২ হাজার ৯৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৭৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৭৯৮ জন।
প্রতিবেদন অনুসারে, ২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে ৬৪ জন সিলেট, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলার ১৮ জন। মারা যাওয়া ৮ জনের মধ্যে সকলেই সিলেটের।
এছাড়া সুস্থদের মধ্যে ১০৭ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৪৫ জন, হবিগঞ্জ ৩ জন, মৌলভীবাজার জেলার ৫৬ জন রয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ১৭ জন ও মৌলভীবাজার জেলায় রয়েছেন দুইজন। এছাড়া, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























