নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৩, ১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৫:৪৩, ২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৫:৪৩, ২ সেপ্টেম্বর ২০২১
রাজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
মৌলভীবাজারের রাজনগরে বাড়ির পাশের রেইনট্রি গাছের ডাল ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম সোলেমান উদ্দিন (১৩)।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের দক্ষিণগড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিন দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
নিহত সোলেমান উদ্দিন গড়গাও গ্রামের সোলেমান হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৯টায় বাড়ির পাশের একটি রেইনট্রি গাছের ডাল ভাঙতে গিয়ে অসাবধানতায় গাছের ওপরের বিদ্যুৎ তারের সঙ্গে জড়িয়ে গেলে সোলেমান উদ্দিনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক বলেন, মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি নিয়ে দুপুরে শেষকার্য সম্পন্ন হয়।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























