ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৪৫, ২ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১১:১৬, ৩ সেপ্টেম্বর ২০২১

মাওলানা সৈয়দ মাসুদ আহমদের মৃত্যু, বিএনপির শোক

জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও জামেয়া দ্বীনিয়া টাইটেল মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মাসুদ আহমদ মারা গেছেন। তিনি ২০ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে সিলেটের উইম্যানস মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম নাসের রহমান সাক্ষরিত এক শোকবার্তায় এ কথা জানা যায়।

শোকবার্তায় এম নাসের রহমান বলেন, মাওলানা সৈয়দ মাসুদ আহমদের মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপি ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে গভীর শোক শোক ও সমবেদনা প্রকাশ ও উনার রুহের মাগফিরাত কামনা করছি। 

তিনি আরও বলেন, একইসাথে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক যেন মহান আল্লাহ পাক তাদের দান করেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ