নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:১৭, ২ সেপ্টেম্বর ২০২১
সিলেট আ.লীগের সভাপতি লুৎফুর রহমানের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমান এর মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
পরিবেশমন্ত্রী আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক শোকবার্তায় জানান, এডভোকেট লুৎফুর রহমান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারীদের একজন হিসেবে দেশের স্বাধীনতা অর্জন ও সংবিধান প্রণয়নে স্মরণীয় অবদান রেখে গেছেন। রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট জেলা ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন ছাড়াও তিনি অসংখ্য সামাজিক ও উন্নয়ন সংস্থার সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত থেকে আজীবন মানুষের সেবা করেছেন। সকল শ্রেণি-পেশার মানুষের সাথে তাঁর আন্তরিক ও নিবিড় সম্পর্ক ছিলো। এডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেটবাসী একজন সত্যিকারের অভিভাবককে হারালো।
পরিবেশমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, এডভোকেট লুৎফুর রহমান আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























