ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:০৮, ৪ সেপ্টেম্বর ২০২১

ভোটার নেই, নিরুত্তাপ নির্বাচন সিলেটে

সিলেট-৩ আসনে নিরুত্তাপ উপনির্বাচন চলছে। করোনাভাইরাসের মারা যাওয়া সরকারদলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এলাকায় শনিবার (৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে ভোটারদের দেখা নেই বললেই চলে।

সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। আসনটিতে মোট ৩ লাখ ৫২ হাজার ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১৪৯টি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন ।

সিলেটের বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে একযোগে শুরু হয়েছে সংসদ সদস্য নির্বাচনের ভোট। নির্বাচন কমিশনের হিসাবে এই তিন উপজেলায় ভোট দেয়ার কথা ৩ লাখ ৫২ হাজার মানুষের। ১৪৯টি কেন্দ্রে ইভিএমে হচ্ছে ভোট; চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনী এলাকার একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে, হাতেগোনা কিছু ভোটাররা এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন। সুষ্ঠু ভোটের জন্য সার্বিক প্রস্তুতি থাকলেও ভোট নিয়ে যেন কারো খুব আগ্রহ নেই।

এই আসনের সংসদ সদস্য হতে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া।

গত ১১ মার্চ করোনায় এ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের দিন নির্ধারণ করা হয় ১৪ জুলাই। পরে করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহ পিছিয়ে ভোটের তারিখ নির্ধারণ হয় ২৮ জুলাই। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় হাইকোর্টের নির্দেশনা আরও এক দফা ভোট পেছানো হয়। ৭ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় ৪ সেপ্টেম্বর ভোটের তারিখ নির্ধারিত হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়