নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে একদিনে আরও ১৯ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে একদিনে আরও ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় শনাক্তের হার ১৬ দশমিক ১ শতাংশে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ১ শতাংশ। এর আগের দিন মৌলভীবাজারে শনাক্তের হার ছিলো ২০ দশমিক ২ শতাংশ।
সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় বর্তমানে মোট আক্রান্ত ৭ হাজার ৮২২ জন। ২৪ ঘণ্টায় জেলায় ২ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।
নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১১ জন, জুড়ীর ৩ জন, কমলগঞ্জের ৩ জন, বড়লেখার ২ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৮২২ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। এরা মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী ছিলেন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ২০০ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।
আইনিউজ/এসডি
আইনিউজের ভিডিওতে দেখুন মৌলভীবাজারের বিভিন্ন খবর
মৌলভীবাজারে খাসি জনগোষ্ঠীর পানজুম ধ্বংস ও শারীরিক আঘাতের প্রতিবাদ
মৌলভীবাজারে ধরা পড়েছে ভার্চুয়াল জগতের এক সক্রিয় জঙ্গি
বিষধর গোখরা সাপের ১৪টি ছানা লাউয়াছড়ায়
লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান
সদর হাসপাতালে পড়ে আছেন অসহায় বৃদ্ধ, ‘সব দায়িত্ব কি পুলিশের?
দেড় লাখ টাকা চেয়েছিলো, পঞ্চাশ হাজার পাঠিয়েছি। চার দিন পর আজ পেলাম লাশ!
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























