মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২১
সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজার বিএনপির কর্মসূচি
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী রোববার (৫ সেপ্টেম্বর)। ২০০৯ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন এই রাজনীতিবিদ।
দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে রোববার সকাল ১০ ঘটিকায় বাহারমর্দানে সাইফুর রহমানের কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ, বেলা ১১ টায় সাইফুর রহমানের কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে স্মরণসভা। এছাড়া দুপুরের পর দোয়া ও মিলাদ মাহফিল এবং হতদরিদ্রদের মাঝে শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম আইনিউজকে বলেন, আমরা জাতীয় এবং সিলেট বিভাগীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছে। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক ডা.সাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র জিকে গউস উপস্থিত থাকবেন। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ১৯৩২ সালের ৬ অক্টোবর, মৌলভীবাজার শহরের বাহারমর্দানে এম সাইফুর রহমানের জন্ম। তার বাবা মোহাম্মদ আব্দুল বাছির, মা তালেবুন নেছা। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি। ছয় বছর বয়সে তার বাবা মারা যান। সে সময় তার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন চাচা মোহাম্মদ সফি।
মনে আছে অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা? (ভিডিও)
গ্রামের মক্তব ও পাঠশালার শিক্ষা শেষ করে সাইফুর রহমান ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৪৯ সালে তিনি কৃতিত্বের সঙ্গে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি বার অ্যাট ল পড়তে চলে যান লন্ডনে। তবে সেখানে পৌঁছানোর পর তিনি বার অ্যাট ল না পড়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে পড়ালেখা করেন।
১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ফেলোশিপ অর্জন করেন সাইফুর রহমান। এছাড়া, তিনি আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন।
১৯৬০ সালের ১৫ জুলাই বেগম দূররে সামাদ রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফুর রহমান। ২০০৩ সালে তার স্ত্রী মারা যান। তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























