নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২৩:১৫, ৪ সেপ্টেম্বর ২০২১
জুড়ীতে ছত্রাক পড়া খাবার বিক্রি, জরিমানা করলো ভোক্তা অধিকার
মৌলভীবাজারের জুড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। এসময় মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা এমনকি ছত্রাক পড়া খাদ্য দ্রব্য বিক্রয়ের জন্য দোকানদারকে জরিমানা করা হয়।
আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার, ফুলতলা রোড, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করা, ছত্রাক পড়া খাদ্য দ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কামিনীগঞ্জ বাজারে অবস্থিত ব্রাদার্স এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, জাহিদ খাদ্য ভান্ডারকে ৫ শত টাকা, ফুলতলা বাজার রোডে অবস্থিত এম জে কে ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, রনি এন্ড রাফি ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী দোকানসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
একইসাথে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























