কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২২:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষাসামগ্রী দিলো ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগের সুরক্ষার জন্য কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে সাড়ে ৩ লাখ টাকার ৩টি অক্সিজেন সিলিন্ডার, ৩টা অক্সি কনসেন্ট্রেটর ও ২০টি অক্সিমিটার প্রদান করা হয়।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও রাসেল হাসান বখতের পরিচালনায় সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক ও গবেষক আহমদ সিরাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জসিম উদ্দীন শাকিল, প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান, মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সামসুজ্জামান চৌধুরী রাহেল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবুল হোসেন, সমাজসেবক বাহার উদ্দীন প্রমুখ।
কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি শেখ শামীম শাহেদ, সাধারণ সম্পাদক বুলবুল আহমদ ও গোলাম সরওয়ার সালামের প্রচেষ্টায় কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ হতে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
আইনিউজ ভিডিও
কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বিয়েবাড়ি এসে লাশ হয়ে ফিরলেন শিশুসহ ৩ জন
মনে আছে অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা?
মৌলভীবাজারে খাসি জনগোষ্ঠীর পানজুম ধ্বংস ও শারীরিক আঘাতের প্রতিবাদ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























