ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:৫৭, ৬ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে পাসপোর্ট অফিসে হাতেনাতে আটক ৫ দালাল (ভিডিও)

মৌলভীবাজার জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ, অর্ণব মালাকার ও রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন র‍্যাব ৯-এর কোম্পানি কমান্ডার বসু দত্ত চাকমা।

এসময় তারা ৫ দালালকে হাতেনাতে আটক করেন। আটককৃতরা হলেন- মনসুর আহমদ, তরাজ মিয়া, মহসিন, টিপু আহমদ ও মো. রমজান মিয়া।

আটককৃতদের ২ হাজার ৫২০ টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে এই ধরনের কাজ যেন না করে সেই শর্তারোপ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম আইনিউজকে বলেন, সবসময় অভিযোগ থাকে- বিআরটিএ এবং পাসপোর্ট অফিসে দালালরা ঘোরাঘুরি করে। তাই আমরা র‍্যাব নিয়ে গেছি, অনেককে আটক করা হয়েছে। এরমধ্যে ৫ জনের কাছে অনেকগুলো পাসপোর্ট পাওয়া গেছে, তাদের আটক করা হয়েছে। প্রথমদিন হিসেবে তাদের জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

বিস্তারিত ভিডিওতে-

এদিকে সারাদেশে রোববার (৫ সেপ্টেম্বর) বিআরটিএ, পাসপোর্ট অফিস ও সরকারি হাসপাতালগুলোতে একযোগে অভিযানে ৫০০ দালালকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ