মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৩২, ৬ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু ৭ সেপ্টেম্বর
মৌলভীবাজারে টিকাদান কর্মসূচি। ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। জেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ১১২টি কেন্দ্রে টিকা দেয়া হবে।
গত ৭ আগস্ট গণটিকা কার্যক্রমে যারা প্রথম ডোজ নিয়েছিলেন তারাই শুধু দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গণটিকায় প্রথম ডোজ যিনি যে কেন্দ্রে নিয়েছিলেন, একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিতে হবে। কেন্দ্র পরিবর্তন করে টিকা গ্রহণ করা যাবে না।
এদিকে গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজের জন্য ইতোমধ্যে ৪৯ হাজার ২৪২ টিকা মৌলভীবাজারে পৌঁছেছে।
মৌলভীবাজারের ৬৭টি ইউনিয়নে একটি করে কেন্দ্র ও ৩টি বুথ রয়েছে। আর ৫টি পৌরসভার ৯টি ওয়ার্ডে একটি করে কেন্দ্র আর ২টি বুথ রয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান আইনিউজকে বলেন, আগামীকাল ৭ সেপ্টেম্বর পৌরসভার ৯ টি কেন্দ্রে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। যারা গত ৭ আগস্ট প্রথম ডোজ নিয়েছিলেন, তারা স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় ডোজ নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
মৌলভীবাজার পৌরসভার যে ৯ কেন্দ্রে চলবে টিকাদান কার্যক্রম
- ১ নং ওয়ার্ডে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) কলেজ,
- ২ নং ওয়ার্ডে মৌলভীবাজার সরকারি কলেজ,
- ৩ নং ওয়ার্ডে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়,
- ৪ নং ওয়ার্ডে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়,
- ৫ নং ওয়ার্ডে বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়,
- ৬ নং ওয়ার্ডে বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসা,
- ৭ নং ওয়ার্ডে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়,
- ৮ নং ওয়ার্ডে হাজী নছিব উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং
- ৯নং ওয়ার্ডে বড়কাপন (শেখেরগাঁও) সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে দেশের অধিকাংশ জনগনকে টিকার আওতায় আনতে গত ৭ আগস্ট থেকে ছয় দিনের গণটিকাদান কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। তখন সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিললেও টিকার সরবরাহ কম ছিল। ফলে মাত্র একদিনই গণটিকাদান চলে।
এর প্রেক্ষিতে গত ২৩ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ছয় দিনের বিশেষ কর্মসূচির মত করে গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ থাকছে। হাতে পর্যাপ্ত টিকা এলে নিবন্ধন করে টিকা দেওয়া হবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























