ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২২, ৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০০:০৬, ৭ সেপ্টেম্বর ২০২১

শ্রীমঙ্গলে বিসিকের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শ্রীমঙ্গলে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী (৬-১০ সেপ্টেম্বর) প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) সহায়তায় ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) মৌলভীবাজার শাখার ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কেন্দ্র আয়োজন হয়।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট নেছার উদ্দিন, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক অন্তরা রুদ্র পাল। 

এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটির (গ্রাসরুটস) মৌলভীবাজার জেলা আহ্বায়ক শ্যামলী সূত্রধর। 

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) তাপস ঘোষের সঞ্চালনায় ও মৌলভীবাজার বিসিকের উপব্যবস্থাপক প্রকৌশলী মো. মাখদুম এলাহী মাশরাভী শামসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিসিকের প্রমোশন অফিসার মো. বিল্লাল হোসেন ভূইয়া ও সম্প্রসারণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। 

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ