নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪১, ৬ সেপ্টেম্বর ২০২১
‘করোনা ও দুর্নীতি - দুটোই মোকাবেলা করতে সরকার ব্যর্থ’
মৌলভীবাজার জেলার বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাদের বক্তব্যে উঠে এসেছে মৌলভীবাজার জেলার চা-শ্রমিকদের দাবির কথা, জুড়ীর লাঠিটিলা বনে সাফারি পার্ক নির্মাণ করার উদ্যোগের নিন্দা। এছাড়াও করোনা ও দুর্নীতি- দুটিই মোকাবেলা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে জানান তারা।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার জেলার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিপিবি মৌলভীবাজারের জেলা শাখার সভাপতি কমরেড মকবুল হোসেন এডভোকেট, সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মৌলভীবাজার জেলা শাখার সদস্য কমরেড আবুল হাসান এডভোকেট।
এসময় কেন্দ্রীয় নেতাদের মাঝে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড আব্দুল্লাহ্ কাফি রতন, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় পরিষদের সদস্য কমরেড উজ্জ্বল রায়।
এছাড়া মৌলভীবাজার জেলার পক্ষ থেকে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার জ্যেষ্ঠ্য সদস্য কমরেড মঈনুর রহমান মগনু এডভোকেট, সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়া, প্রবীন কৃষক নেতা আব্দুর রাজ্জাক, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সংগঠক প্রশান্ত দেব, গণসংহতি আন্দোলন মৌলভীবাজার জেলা সদস্য তমাল দেব, সিপিবি কমলগঞ্জ উপজেলা সভাপতি আহমেদ সিরাজ, রাজনগর সভাপতি নিতাই মিত্র, শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক জলি পাল, চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইউ পি সদস্য বিপ্লব মাদ্রাজি পাশী, বাসদ মার্কসবাদী নেতা রেজাউর রহমান রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি পিনাক দেব প্রমুখ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী দুঃশাসনে আজ জনজীবন বিপর্যস্ত। মহামারী করোনাকালেও শাসকদের লুটপাটের যে চরিত্র তার বিন্দুমাত্র ব্যতিক্রম দেখা যায় নি। করোনা মোকাবেলা যেমন ব্যর্থ হয়েছে সরকার লুটপাট-দুর্নীতিতেও। করোনার অযুহাতে দীর্ঘদিন বন্ধ করে রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে সরকারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সুস্পষ্ট কারন জনগণের সামনে আজ উন্মোচিত। সরকার ঘোষণা করছে ১২ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আমরা আগে থেকেই দাবি করে আসছিলাম সকল ছাত্রছাত্রীদের করোনা টিকা দ্রুত দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া।
তারা আরও বলেন, দেশে করোনাকালে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের চরম উদাসিনতা এবং দুর্নীতি আজ কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না। স্বাস্থ্য মন্ত্রণালয় এই করোনাকালীন সময়ে প্রমাণ করে দিলো তারা কতটা দুর্নীতিগ্রস্ত। শুধু স্বাস্থ্য খাতই নয় দেশের সকল সেক্টরে আজ দূর্নীতি চরম মাত্রায়। লুটপাটকারীরা লুটপাট ও দুর্নীতি করে অর্থ হাতিয়ে আজ তারা দেশে তাদের টাকা রাখা নিরাপদ মনে করে না। তারা দেশের টাকা আজ বিদেশে পাচার করছে আর বিদেশে তৈরি করছে বেগম পল্লী। এই লুটপাট ও দূর্নীতির বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া অতিব জরুরি।
চা-শ্রমিকদের সম্পর্কে সভায় বক্তারা বলেন, মৌলভীবাজার জেলা চায়ের জন্য বিখ্যাত কিন্তু চা শ্রমিকদের অবস্থা খুবই করুণ। এই সময়ে এসে এখনো ভাবা যায় একজন মানুষ সারাদিন অমানুষিক কাজ করে দৈনিক ১২০ টাকা মজুরির বিনিময়ে। চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি সময়ের সাথে মিল রেখে ৫০০ টাকা করতে হবে। খাসি ও গারো আদিবাসীদের ওপর তাদের ভূমি দখলের জন্য যে ষড়যন্ত্র এবং নির্যাতন চলছে তা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন পরিচালনা করতে হবে।
এছাড়াও মৌলভীবাজারের জুড়ীতে সংরক্ষিত বনে সরকারের সাফারি পার্ক নির্মাণের উদ্যোগের নিন্দা জানান তারা। বক্তারা বলেন, জুড়ী উপজেলার লাঠিটিলাকে সরকার সাফারি পার্ক নির্মাণের মাধ্যমে জীববৈচিত্র্য ধ্বংসের যে আয়োজন করছে তা অচিরেই বন্ধ করতে হবে। ভ্যাকসিন দিতে সরকারের যে ধীর গতি তা পরিহার করে এই বছরের মধ্যে সকল নাগরিককে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে হবে। দেশের চলমান এই স্বৈরাচারী এবং লুটপাটের শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী আওয়ামী লীগকে উচ্ছেদ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, গণসংহতি আন্দোলন মৌলভীবাজার জেলা আহ্বায়ক জুনায়েদ আহমদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সিনিয়র সংগঠক দিলীপ সাহা সহ বাম জোট ভুক্ত দল ও গণসংগঠনের নেতৃবৃন্দ।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























