নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১১:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে শনাক্তের হার একলাফে বেড়ে ২৮ শতাংশ
একসময় মৌলভীবাজারে ভয়াবহভাবে করোনা দেখা দিলেও গত কয়েকদিনে মৌলভীবাজারে করোনাভাইরাস শনাক্তের হার ১২ শতাংশ থেকে ২০ শতাংশের মধ্যে উঠানামা করছিলো। কিন্তু এবার সেটা আবারও বেড়ে ২৮ শতাংশে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২৫ জন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ১ শতাংশ। এর আগের দিন মৌলভীবাজারে শনাক্তের হার ছিলো ১৬ দশমিক ৭ শতাংশ।
এদিকে জেলায় করোনা শনাক্তের হার সর্বশেষ ২৭ শতাংশ ছিলো গত আগস্ট মাসের ২১ তারিখে। পরেরদিন ২২ আগস্ট এ হার নেমে আসে ১৪ শতাংশে। এরপর থেকেই এটি উঠানামা করে ১১ থেকে ২০ শতাংশের মধ্যেই। তবে আজ (৭ সেপ্টেম্বর) আবার দেখা গেলো ২৮ শতাংশ।
সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় বর্তমানে মোট আক্রান্ত ৭ হাজার ৮৮২ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৬৩ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।
নতুন শনাক্ত ২৫ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১৫ জন, শ্রীমঙ্গলের ৫ জন, কমলগঞ্জের ৩ জন, রজনগরের ২ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৮৮২ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ জন। এদের মধ্যে ১০ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের, ২ জন শ্রীমঙ্গলের, ৬ জন কমলগঞ্জের, ৪৫ জন কুলাউড়ার।
এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৪৪২ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।
লকডাউনের পরে সংক্রমণের হার কমে আসে মৌলভীবাজারে। সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ তখনই বলেছিলেন এটি লকডাউনের সুফল।
এদিকে লকডাউনের পরে বেড়েছে মানুষের বেপরোয়া চলাচল। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। অধিকাংশের মুখে নেই মাস্ক, নেই সামাজিক দুরত্ব। সাবান দিয়ে হাত ধোয়ার বালাই তো নেই। এ ব্যাপারে উদ্বিগ্ন মৌলভীবাজারের স্বাস্থ্য সচেতন মানুষরা।
মৌলভীবাজারের জ্যেষ্ঠ চিকিৎসক ডা. গপেশ চন্দ্র দাশ আইনিউজকে বলেন, মানুষের বেপরোয়া চলাচল মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলবে। আবারও বাড়বে সংক্রমণ।
আইনিউজ/এসডি
আইনিউজের ভিডিওতে দেখুন মৌলভীবাজারের বিভিন্ন খবর
কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বিয়েতে যাওয়ার পথে শিশুসহ ৩ জনের মৃত্যু
মনে আছে অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা?
মৌলভীবাজারে খাসি জনগোষ্ঠীর পানজুম ধ্বংস ও শারীরিক আঘাতের প্রতিবাদ
মৌলভীবাজারে ধরা পড়েছে ভার্চুয়াল জগতের এক সক্রিয় জঙ্গি
লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান
দেড় লাখ টাকা চেয়েছিলো, পঞ্চাশ হাজার পাঠিয়েছি। চার দিন পর আজ পেলাম লাশ!
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























