নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৩৪, ৯ সেপ্টেম্বর ২০২১
কোনো অপপ্রচার জুড়ীতে সাফারি পার্ক স্থাপন বন্ধ করতে পারবে না: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বনভূমি ও বন্যপ্রাণী রক্ষার জন্যই জুড়ী উপজেলার লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে। জুড়ী উপজেলাবাসী ঐক্যবদ্ধ থাকলেও এবিষয়ে কেউ কেউ অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি বলেন, কোনো অপপ্রচার জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক স্থাপনে প্রতিবন্ধিতা সৃষ্টি করতে পারবে না।
মন্ত্রী আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সরকারের ব্যয় হচ্ছে ৮৫ লাখ টাকা।
মো. শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। শিল্প-কারখানা গড়ে উঠছে। আওয়ামী লীগ সরকার ২০৪১ সালে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে। আজ দেশের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, তা সবাইকেই স্বীকার করতে হবে।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও-
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
করোনা রোগীদের পাশে মৌলভীবাজারের ইংল্যান্ড প্রবাসীরা
মৌলভীবাজার আদালত এলাকায় হামলা-ভাঙচুর-রক্তারক্তি ঘটনা। কি হয়েছিলো সেখানে?
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























