ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:১১, ১০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:০৬, ১০ সেপ্টেম্বর ২০২১

শ্রীমঙ্গলে ত্রিপুরীদের প্রথাগত আইন ও রীতিনীতি নিয়ে মতবিনিময়

শ্রীমঙ্গলে ত্রিপুরা প্রথাগত আইন ও রীতিনীতি বিষয়ক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল পৌরসভার অডিটোরিয়ামে উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্বে করেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা। 

সভায় বক্তারা বলেন, দেশে বসবাসরত ত্রিপুরা জাতিসত্তা এখন সব চেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের অন্যতম। ত্রিপুরাদের ভূমি রক্ষার জন্য আন্দোলন করতে হয়, উচ্চ শিক্ষিত আছে ত্রিপুরীদের মধ্যে কিন্তু তাদের জন্য উচ্চ পর্যায়ে কোন চাকরি নেই। ত্রিপুরী বিভিন্ন এলাকায় ধর্মীয় কার্যসম্পাদনের জন্য সার্বজনীন মন্দির নেই।  

তারা আরও বলেন, একটি দেশে নানা জাতিগোষ্ঠীর বসবাস, সেখানে সকলের সমতা নিশ্চিত করাই রাষ্ট্রের মৌলিক নীতি হতে হবে। স্বাতন্ত্র্যবোধ  বজায় রেখেই এগিয়ে যেতে হবে তবে নিজেদের বৈচিত্র্য নষ্ট করে নয়। সমাজে বাঁচতে গেলে অনেক কিছু করতে হতে পারে তবে লোকায়ত সংস্কৃতি চর্চার বিকল্প হতে পারে না।  প্রাথমিক পর্যায়ে এখন মাতৃভাষা চর্চা শুরু হয়েছে। এই ইতিবাচক ধারাকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয় মতবিনিময় সভায় । 

ত্রিপুরা প্রথাগত আইন সংকলন বিষয়ক কারিগরি কমিটি বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, একুশে পদক প্রাপ্ত মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, 'ককবরক' ভাষা ত্রিপুরীদের জাতীয় ভাষা হলেও অঞ্চল ভেদে এর ব্যবহার নানা মাত্রায় রয়েছে তাই অঞ্চলভেদে আমাদের ভাষাকে আরও সুমজ্জল করতে যা যা করা প্রয়োজন তার দিকে একান্ত দৃষ্টি দিতে হবে। 

তিনি বলেন, একুশ শতকে আমাদের সামাজিক ধর্মীয় রীতিনীতিতে যে কুসংস্কার আছে তা পরিহার করা সময়ের দাবি দাঁড়িয়েছে। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম অনুষ্ঠান উদ্বোধন করে বলেন, শ্রীমঙ্গলে ঐতিহ্যগত আইন নিয়ে কর্মশালা ও মতবিনিময় হচ্ছে এর চর্চা ধরে রাখতে হবে।

সুমন দেববর্মা ও প্রবীর দেববর্মার সঞ্চলানায় এসময় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, কথাশিল্পী আকমল হোসেন নিপু,  অন্তত কুমার ত্রিপুরা, পরিক্ষিত দেববর্মা, ক্ষিরোধ দেববর্মা, চিত্তরঞ্জন দেববর্মা, নিরোদ দেববর্মা, নিরঞ্জন দেববর্মা, অধিকার কর্মী, বীরবাহু দেববর্মা প্রমুখ।

আইনিউজ/রনজিৎ জনি/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ