নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৫:১০, ১১ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজার: ২৪ ঘণ্টায় ১১ জনের করোনা, শনাক্তের হার ১০
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে জেলায় করোনাভাইরাস শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ শতাংশে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৩ শতাংশ। এর আগের দিন মৌলভীবাজারে শনাক্তের হার ছিলো ৯ দশমিক ৮ শতাংশ।
সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় বর্তমানে মোট আক্রান্ত ৭ হাজার ৯৫১ জন। ২৪ ঘণ্টায় জেলায় ২০ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।
নতুন শনাক্ত ১১ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬ জন, শ্রীমঙ্গলের ১ জন, কমলগঞ্জের ৩ জন, বড়লেখার ১ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৯৫১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন। এদের মধ্যে ১৫ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের, ৫ জন বড়লেখার। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৬৪০ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।
আইনিউজ/এসডি
আইনিউজের ভিডিও-
১৮ মাস পর খুলছে স্কুল, মৌলভীবাজারে ব্যাপক প্রস্তুতি
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
করোনা রোগীদের পাশে মৌলভীবাজারের ইংল্যান্ড প্রবাসীরা
মৌলভীবাজার আদালত এলাকায় হামলা-ভাঙচুর-রক্তারক্তি ঘটনা। কি হয়েছিলো সেখানে?
কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বিয়েতে যাওয়ার পথে শিশুসহ ৩ জনের মৃত্যু
মনে আছে অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা?
লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























