শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৭:৫২, ১১ সেপ্টেম্বর ২০২১
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ভানু লাল রায়
ভানু লাল রায়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ভানু লাল রায়।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা থেকে সিদ্ধান্তটি জানানো হয়। লটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ভানু লাল রায় বর্তমানে শ্রীমঙ্গলের ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভানু লাল রায় তার রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সদস্য ও পরবর্তীতে পরপর দুইবার একই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হোন।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে এই পদটি শূন্য হয়,আগামী ৭ অক্টোবর এই পদে ভোটগ্রহণ করা হবে।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























