ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০২, ১২ সেপ্টেম্বর ২০২১

নবীগঞ্জে বিজনেস বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নবীগঞ্জে বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডের আরজু চাইনিজ এন্ড বাংলা রেষ্টুরেন্টে বিজনেস বাংলাদেশের নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি এটিএম ফোয়াদ হাসান এক অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. সামাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক মো. সেলিম তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, সারোয়ার শিকদার, মুরাদ আহমেদ, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব।

এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. এটিএম জাফর ইকবাল, একে আজাদ রেনু, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশাহীদ আলী আশা, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, অর্থ সম্পাদক মো. শওকত আলী, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, বিশিষ্ট ডিড রাইটার বিভূ আচার্য্য, নবীগঞ্জ প্রেসক্লাব সদস্য মোজাহিদ আলম চৌধুরী, তৌহিদ চৌধুরী, আইনিউজের সাংবাদিক অঞ্জন রায়, আলী জাবেদ মান্না, নাজমুল আহমেদ, সংবাদপত্র এজেন্ট মোশাহীদ আলী, মিয়াধন মিয়া। আরও উপস্থিত ছিলেন মিন্টু দেব, বিজয় দেব, রজত দাশ, শামীম আহমেদ, দুলাল আহমেদ প্রমুখ।

এসময় কেক কাটার মধ্য দিয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ