নিউজ ডেস্ক
আপডেট: ২৩:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২১
ধর্ষণ চেষ্টার শিকার বাক প্রতিবন্ধী তরুণী, ‘মানহানির’ মূল্য ২৫ হাজার টাকা!
ধর্ষণের প্রতীকি ছবি
মৌলভীবাজারে কুলাউড়ায় রোববার (১২ সেপ্টেম্বর) বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে ওই রাতেই সালিশে বসেন স্থানীয়রা। আর সেখানেই ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে মেয়েটির ‘মানহানির’ মূল্য বাবদ ২৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
সালিশকারীদের দাবি, মেয়েটির যে ‘মানহানি’ হয়েছে, সেটির মূল্য হিসেবে অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, জরিমানার অর্থ পরিশোধের জন্য সেই ব্যক্তিকে পাঁচ মাস সময়ও দেওয়া হয়েছে। ঘটনাটি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে ঘটেছে।
মেয়েটির প্রতিবেশী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নেহার বেগম। তিনি জানান, ভিকটিমের মা উনার বাসায় কাজ করেন। তার বাবা নেই। রোববার দুপুরে মেয়েটির মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগে প্রতিবেশী একজন মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেছে বলে জানিয়েছে মেয়েটি।
ঘটনাটির সালিশকারীদের একজন তৈয়ব আলী। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর স্থানীয়রা সালিশে বসেছিল। তখন ওদের (ভিকটিমের পরিবার) বলা হয়েছিল, আপনারা যদি আইনের আশ্রয় নিতে চান, তাহলে সেটা নিতে পারেন। অথবা বিষয়টি এলাকায় শেষ করতে পারেন। তার (মেয়েটির) যে মানহানি হয়েছে, সেই মানহানির মূল্য হিসবে তাকে ২৫ হাজার টাকা দেওয়া হবে। পরে উভয় পক্ষের সম্মতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর ২১শে অক্টোবর ধর্ষণের ঘটনা মীমাংসায় সালিশ ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হবে না কেন জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে তৈয়ব আলীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা তো তাদের বলছি, আপনারা আইনের আশ্রয় নেন, সমস্যা নেই। ভিকটিম যদি আইনের আশ্রয় না নেয়, কেউ তো তাদের ধরে নিয়ে আইনের আশ্রয় দিতে পারবে না।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মীমাংসাকালে ১০০ টাকার স্ট্যাম্পে ওই তরুণী ও সালিশকারীদের স্বাক্ষর রাখা হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ‘আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। তবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে শুনে আমাদের একটা টিমকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: বিবিসি
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























