ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২১

সৈয়দ মহসিন আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও পুষ্পার্ঘ অর্পণ

প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মৌলভীবাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

দুপুরে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ প্রাঙ্গণে পুষ্পার্ঘ অপর্ণ করে শ্রদ্ধা জানান বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন ও পরিবারের সদস্যরা, মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভা, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন।    

বাদ যোহর দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সহ-সভাপতি মশুদ আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাবুল প্রমুখ।

 

পুষ্পার্ঘ অর্পণ ও কবর জিয়ারতে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মহসিন আলীর ভাই ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, কনিষ্ঠ ভাই সৈয়দ সলমান আলী, বড় মেয়ে সৈয়দা শায়লা শারমিন, মেজো মেয়ে ও জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দা সানজিদা মহসিন, ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তারসহ অন্যান্যরা। 

এছাড়াও কাগাবলাসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারকর্মীরা পুষ্পার্ঘ অর্পণ  করেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ