সাজু মারছিয়াং, লাউয়াছড়া জোন
আপডেট: ১৬:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২১
লাউয়াছড়ায় গাড়ি চাপায় বন্য শূকরের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ির চাপায় একটি বন্য শূকরের মৃত্যু হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) ভোরে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের লাউয়াছড়া বনের গাড়ি ভাঙা নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
লাউয়াছড়ার বন প্রহরী আলী হায়দার বলেন, আজ ভোরের দিকে আমরা রাস্তার পাশে বন্য শূকরের মৃতদেহ পড়ে থাকতে দেখি। আমরা প্রাণীটির মরদেহ উদ্বার করে বন অফিসে পাঠিয়েছি। তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার গাড়ি লাউয়াছড়ার ভিতর দিয়ে বয়ে চলা রাস্তা দিয়ে চলাচল করে। বন বিভাগের নির্দেশনা রয়েছে বনের ভিতর দিয়ে যাওয়ার সময় যানবাহনের গতি কম করার জন্য। কেউ সেটা মানছেন না। এই কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, বন্যপ্রাণীরা যানবাহনের চাপায় মারা যাচ্ছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা প্রাণীটির মরদেহ উদ্ধার করেছি। ইতোমধ্যে মরদেহটি মাটি চাপা দেওয়া হয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























