কামরুল হাসান শাওন, মৌলভীবাজার
আপডেট: ২১:২১, ২৫ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
মৌলভীবাজার শহরের কাজিরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাব্বির আহমেদ (১৪) নামে এক নবম শ্রেণীর ছাত্র মৃত্যুবরণ করেছে। সে মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিলো।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বাসায় ফ্যানের সুইচ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
ছাব্বির কাজিরগাঁও এলাকার আয়ুব আলীর ছেলে। তাদের গ্রামের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে। বাবা আয়ুব আলী পেশায় রাজমিস্ত্রি। দুই ভাইয়ের মধ্যে ছাব্বির ছিলো পরিবারের বড় সন্তান।

ছাব্বিরের বাবা আয়ুব আলী আইনিউজকে বলেন, স্কুল থেকে ৩টার দিকে বাসায় আসে ছাব্বির। বাসায় এসে ফ্যানের সুইচ দিতে গিয়ে সে বিদ্যুতাহত হয়, বাসায় তখন কেউ ছিলেন না। হঠাৎ তার মা এসে সুইচ অফ করতেই মাটিতে পড়ে। তারপর মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যানের সুইচ দিতে গিয়ে মৃত্যুবরণ করছে। লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত জন্য রয়েছে।
আইনিউজ/এসডি
মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
২৩ মিনিট ২৩ সেকেন্ডে মৌলভীবাজার শহর পরিভ্রমণ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























