ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২১

করোনা সংক্রমণের উর্ধ্বগতি, মৌলভীবাজারে একমাসে ৫০ হাজার মাস্ক বিতরণ

সারা দেশে করোনা শনাক্তের হার কমলেও মৌলভীবাজারে ভিন্ন চিত্র। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজারে করোনা শনাক্তের হার নেমে আসে ২.৫ শতাংশে। কিন্ত আজ শনিবার (২৫ সেপ্টম্বার) সেটা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১১.৫ শতাংশে। এর আগে বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর) করোনা শনাক্তের হার ছিল ১২.৩ শতাংশ। 

গত সপ্তাহে ১৮ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ১৮.১ শতাংশ। এই অবস্থায় উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিসহ সকলেই। 

এই অবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে তৎপর জেলা প্রশাসন। শনিবার (২৫ সেপ্টম্বার) বিকেলে শহরের চৌমোহনায় মাস্ক বিতরণ করেছে জেলা প্রশসান।

এ কার্যক্রমে মাঠে নেমেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অস্থায়ী বুথ বানিয়ে ঘন্টাব্যাপী মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসকের উর্ধ্বতন কর্মকর্তাগণ। পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদি হাসান, এনডিসি রফিকুর রহমান, জেলা তথ্য কর্মকর্ত মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় দেখা যায় অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। তাদের ডেকে ডেকে মাস্ক পরিয়ে দেয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত এক মাস থেকেই চলছে এই মাস্ক বিতরণ কর্মসূচি। গত এক মাসে প্রায় ৫০ হাজার মাস্ক বিতরণ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এই ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ