ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৪, ২৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২১

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও কর রেয়াত শীর্ষক এডভোকেসি সভা

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও কর রেয়াত শীর্ষক ভার্চুয়াল এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইনোভেশন টু ইনক্লুশন (আই টু আই) প্রকল্পের আওতায় সেন্টার এর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর আর্থিক সহযোগিতায় এ সভা আয়োজন হয়।

এতে সভাপতিত্ব করেন এলায়েন্স অব আরবান ডিপিও অব চিটাগাং-এর  জাহানারা হেনা। সঞ্চালনায় ছিলেন সমাজভিত্তিক প্রতিবন্ধী ও শিশু সুরক্ষা সংস্থার সাংগঠনিক সম্পাদক পল্লব সাহা।

এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সহ-সভাপতি তাহমিন আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, হাসাইন ফাতমি, প্রজেক্ট ম্যানেজার আই টু আই সিডিডি এস কে গোলাম মহিউদ্দিন, রিসোস পার্সন আমেনা আক্তার ও ১০ টি সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দরা।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি কাজী মহসিন কবির দিদার। 

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা অপ্রতিবন্ধীব্যক্তিদের মতোই কর্মক্ষম। প্রয়োজন শুধু দক্ষতা ও তাদের কর্ম-উপোযোগী পরিবেশ। এক্ষেত্রে সিলেট চেম্বার ও সিলেট উইমেন্স চেম্বার  কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, সিলেটের প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলো যদি আমাদের দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের ডাটাবেইজ আমাদের দেয় তবে তাদের কর্মের মূলস্রোতে ধারায় সম্পৃক্ত করা আরো সহজ হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ