ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২১

সিলেটে ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। রোববার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-সিলেটের গোলাপগঞ্জের কামরুল ইসলাম (৫০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নবীনবাগ এলাকার হানিফ উল্লার ছেলে ইদ্রিস আলী (৩৫)।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, দেশবন্ধু পার্সেল কোম্পানির একটি ট্রাক প্রথমে ধীরে চলা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে মহাসড়কে থাকা দুই পথচারীকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ