ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ২৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২১

খাসজমি থেকে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড, ট্র্যাক্টর-এক্সেভেটর জব্দ

মৌলভীবাজারের বড়লেখায় সরকারি খাসজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে শ্রেণি পরিবর্তন করায় ২ ব্যক্তিকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় দুটি ট্র্যাক্টর ও একটি এক্সেভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন স্থানীয় বন্ধন ব্রিকসের ব্যবস্থাপক দুলাল সাহা (৪৫) ও এক্সেভেটর চালক মো. সুহেল রানা (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা-চরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি খাসজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) এক্সেভেটরের (খননযন্ত্র) মাধ্যমে গভীর করে কেটে ইটভাটায় নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে স্থানীয় বন্ধন ব্রিকসের ব্যবস্থাপক দুলাল সাহা ও এক্সেভেটর চালক মো. সুহেল রানাকে আটক করা হয়। এরপর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় মাটি পরিবহন কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর ও একটি এক্সেভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়।

পরে ট্রাক্টর দুটি থানায় ও এক্সেভেটর (খননযন্ত্র) স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। অভিযানে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, বেশ কিছুদিন ধরে সরকারি খাস জমি থেকে টপ সয়েল কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুটি ট্রাক্টর, একটি এক্সেভেটরসহ হাতেনাতে দুজনকে আটক করা হয়। পরে তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জেল দেওয়া হয়েছে। এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

আইনিউজ/এজে লাভলু/এসডি

মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ