শেরপুর, মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে গাঁজাসহ দুই নারী গ্রেফতার
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত হামরকোনা এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এএসআই মোশাহিদ কামালের নেতৃত্বে পুলিশের একটি দল হামরকোনা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযানে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মৃত.আকবর আলীর মেয়ে মোছা. হুসনেয়ারা বেগম (৩৫) ও একই উপজেলার নজিম উদ্দিনের স্ত্রী মোছা. মরিয়ম বেগমকে (৫০) গাঁজাসহ গ্রেফতার করা হয়।
শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই মোশাহিদ কামাল দুই নারীকে গ্রেফতার ও দুই কেজি গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, পুলিশ বাদী হয়ে ওই মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, শেরপুর পুলিশ ফাঁড়ি এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
আইনিউজ/মো.ফাহাদ আহমদ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























