সিলেট প্রতিনিধি
সিলেটে করোনা শনাক্তের হার ১.৪৯ শতাংশ
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৭১ নমুনা পরীক্ষা করে নতুন ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছে, বিভাগটিতে একদিনে আরও ২ করোনা রোগীর মৃত্যুও হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্ত ১৩ জনের মধ্যে সিলেটে সাতজন, সুনামগঞ্জ দুজন, হবিগঞ্জে দুজন এবং মৌলভীবাজারে দুজন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫০৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৭৭১ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৩ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬২০ জন এবং মৌলভীবাজারে ৮ হাজার ৮৩ জন রয়েছেন।
এদিকে মৃতদের মধ্যে একজন সিলেট জেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও একজন। বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৫৮ জন।
এর মধ্যে সিলেট জেলার ৮৫০ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৭ জন এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ১০ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ১৪ জন রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























