কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২১
সাবেক স্ত্রীর বাড়ির পাশ থেকে স্বামীর লাশ উদ্ধার
ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক স্ত্রীর বাড়ির পাশের ফসলি জমি থেকে স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের সাবেক স্ত্রী শামসুন বেগমের বাড়ির ফসিল জমি থেকে সাবেক স্বামী ফরজান খানের (৬৫) লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ফরজান খান কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের মৃত রাসিদ খানের ছেলে।
পুলিশ জানায়, নিহত ফরজান খানের বর্তমান ঠিকানা কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের সনগাঁও গ্রামে। সোমবার সকালে ফসিল জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফরজান খানকে ছয় সাত বছর আগেও একবার ফসিল জমিতে অচেতন অবস্থায় পাওয়া যায়। প্রায় ৩০ বছর আগে স্বামী ফরজান খান ছোট তিনটি বাচ্চাসহ স্ত্রীকে শ্বশুর বাড়ি টিলাগড়ে পাঠিয়ে দেন। মাঝে মধ্যে তিনি সন্তানদেরকে দেখতে আসতেন।
নিহতের সাবেক স্ত্রী শামসুন বেগম ও বড় ছেলে সোহেল খান বলেন, তিনি কিভাবে মারা গেলেন তারা কিছুই জানেন না। তিনি আমাদের বাড়িতেও আসেননি। সকালে ঘুম থেকে উঠে মানুষের চিৎকার শুনে দেখতে পাই তার লাশ।
তবে নিহতের ছোট বোন ইয়ারুন বেগমের দাবী তার ভাইয়ের ছেলেরা তাকে মেরেছে। তিনি বিচার চান।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনিউজ/ রুহুল ইসলাম হৃদয়/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























