বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২২:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২১
বড়লেখায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার পৃথক দুটি স্থানে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল হামিদের ছেলে সিয়াম (২) ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের সামছুল ইসলামের ছেলে মাহের আহমদ (৩)।
জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তারাদরম গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল হামিদের ঘরের পাশে একটি পুকুর রয়েছে। সোমবার দুপুরে তার দুই বছর বয়সী ছেলে সিয়াম ঘরে একা খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সিয়াম পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি পর পুকুর থেকে পরিবারের লোকজন তার নিথর দেহ উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে উপজেলার সুজানগর ইউনিয়নে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় শিশু মাহের আহমদ (৩)। পরে স্বজনরা পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহেরকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে সোমবার বিকেলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।
আইনিউজ/এজে লাভলু/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























