মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২১
তথ্য অধিকার বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল
আলোচনাসভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।

এ সময় বক্তারা বলেন, সকল আইন কর্তৃপক্ষ জনগণের উপর প্রয়োগ করেন। আর তথ্য অধিকার আইনটি জনগণ কর্তৃপক্ষের উপর প্রয়োগ করে থাকেন। কিন্তু বিভিন্ন জরিপে জানা যায়, এ আইনটির প্রয়োগ বেশিরভাগ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা প্রয়োগ করে থাকেন। কেউ সফল হয় কেউ আবার সফল হয় না। নানা প্রতিবন্ধকতাও রয়েছে। তবে এ আইনটি নিশ্চিত করলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ,সংস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
তারা আরও বলেন, তথ্য অধিকার বিষয়ে বেশিরভাগ মানুষ জানেন না। জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য তথ্য জানা ও জানানোর ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। এবং এ ব্যাপারে জনসাধারণকে সচেতন করতে প্রচার-প্রচারণায় জোর দিতে আহবান জানান বক্তারা।

আলোচনাসভা শেষে তথ্য অধিকার বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সদর উপজেলার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত খানম নওশীন, তাওফিকা মুজাহিদ, তুলনা ধর তুষ্ঠি আর রানার আপ হয়েছে কুলাউড়া উপজেলার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীরা।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























