ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:১৭, ২৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:২০, ২৮ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিনে মৌলভীবাজার পৌরসভায় গণটিকা নিলেন ২৯৫৩ জন

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ মঙ্গলবার। এ উপলক্ষে পর্যটন জেলা মৌলভীবাজারে করোনাভাইরাসের (কোভিড-১৯) গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পৌরসভার ৯ ওয়ার্ডে আজ টিকা নিয়েছেন ২ হাজার ৯৫৩ জন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে পৌর জনমিলনায়তন কেন্দ্রে এ গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন চৌধুরী মো. জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

পৌর মেয়র ফজলুর রহমান আইনিউজকে জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ গণটিকায় টিকা পেয়েছেন পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ২ হাজার ৯৫৩ জন। স্বাস্থ্যবিধি মেনে এ টিকাদান সম্পন্ন হয়েছে।

সদর উপজেলা ছাড়াও মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন এবং ৫টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে চলছে এ কার্যক্রম। করোনা প্রতিরোধে এ ধাপে জেলায় ৮০ হাজার মানুষকে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা।

এদিকে সারা দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ধীরে ধীরে কমে আসলেও, সীমান্ত জেলা মৌলভীবাজারে যেন এক্ষেত্রে কোনও মসৃণতা পাওয়া যাচ্ছে না। করোনাভাইরাসে শনাক্তের হার উঠানামা করতেই আছে প্রতিদিন, যেখানে গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) শনাক্তের হার ছিলো ২ দশমিক ৬ শতাংশ, আজ তা আবার বেড়ে ৭ দশমিক ৮ শতাংশে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

শেখ হাসিনাকে হত্যার জন্য কতবার সশস্ত্র হামলা করা হয়?

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ