ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২১

কমলগঞ্জে যুবলীগের এক হাজার ফলজ চারা ও খাবার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল, এক হাজার ফলজ চারা ও খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের আহবায়ক পৌর মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। বিশেষ অতিথি হিসেবে জেলা যুবলীগের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

সেই সাথে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, আব্দুল মালিক বাবুল, নিয়াজ মোর্শেদ রাজু, আনোয়ার পারভেজ আলাল, মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর ছাদ আলীসহ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধানমন্ত্রীর পরিবারের সবার জন্য দোয়া করা হয়। দোয়া শেষে খাবার বিতরণ করা হয়।

আইনিউজ/রুহুল ইসলাম হৃদয়/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ