ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২২, ৩০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১০:৫৫, ১ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে চ্যানেল আই’র জন্মদিনে নানা আয়োজন

টেলিভিশন চ্যানেল আই'র জন্মদিন মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত করা হয়েছে। র‍্যালী কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান ছিলো মূল অনুষ্ঠানের অংশ। অনুষ্ঠান আনন্দঘন করতে মিউজিক দল, চ্যানেল আই'র জন্মদিনের থিম মিউজিক ছিলো আকর্ষণীয়। 

সকাল ৯ ঘটিকা থেকে স্কাউটস মৌলভীবাজরের কর্মীরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আগত সকল স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেন।

দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে চ্যানেল আই'র জন্মদিন মৌলভীবাজারের সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করে। সবাই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন।

অনুষ্ঠানে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,  জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মেয়র ফজলুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্কাউট মৌলভীবাজার টিম ও সুধী নাগরিকবৃন্দ।

আইনিউজ/এসডি

সেন্ট্রাল রোডে জনদুর্ভোগ | শুরু হয়েছে কোটি টাকার কাজ

মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

শেখ হাসিনাকে হত্যার জন্য কতবার সশস্ত্র হামলা করা হয়?

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ