নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২৩:২২, ৩০ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মৌলভীবাজারে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের পর্যায় ২-এর আওতায় প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. একিউএম শফিউল আজম।
এসময় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আব্দুল মান্নান খান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য ১০-১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মাঝে লিঙ্গসমতাভিত্তিক আচরণ ও সম্মানবোধ তৈরি, যৌন ও প্রজননস্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি। ‘সবার জন্য জেন্ডারসমতা’ ম্যানুয়াল অনুসরণ করে কিশোর-কিশোরীদের জেন্ডার-সাম্য বিষয়ে সচেতনতামূলক শিক্ষা প্রদান।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























