ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০০, ৩০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:০৭, ৩০ সেপ্টেম্বর ২০২১

কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন

“আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

আলোচনায় অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, প্রধান শিক্ষক মোসাহীদ আলী, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, শাহীন আহমেদ, কিশোরী নিশাত সাইয়ারা সৃষ্টি প্রমুখ।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ