কামরুল হাসান শাওন, মৌলভীবাজার
আপডেট: ২৩:৪৬, ৪ অক্টোবর ২০২১
শৃংখলার আগে বিশৃংখল মৌলভীবাজার শহরের সিএনজি-টমটম
মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কে এলাপাতাড়ি চলাচল করছে সিএনজি ও টমটম। ছবি : আইনিউজ
আগে এই সড়কে শুধু সিএনজি চলাচল করতো। তাতেই যানজট লেগে থাকতো, এখন যোগ হয়েছে টমটম। গাড়ির জন্য পায়ে হেঁটেও চলাচল করা যায় না। যানজটমুক্ত হওয়ার কথা ছিল, এখন আরো যানজট তৈরি হয়েছে। সিএনজি চালকগণ বিশৃংখল হয়ে পড়েছেন।
পর্যটন শহর মৌলভীবাজারের স্থানীয় পরিবহন ব্যবস্থাকে শৃংখলায় আনার আগ মুহুর্তে অনেকটা বিশৃংখল হয়ে পড়েছে সিএনজি ও টমটম।
গত ২৬ সেপ্টেম্বর শহরকে যানজটমুক্ত করার উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো ১ অক্টোবর থেকে মৌলভীবাজার শহরে চলবে না সিএনজি।
যানজটমুক্ত করার জন্য গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নের অভ্যন্তরীণ সময়ে বিশৃংখল হয়ে পড়েছে শহরের স্থানীয় পরিবহন ব্যবস্থা। যেখানে-সেখানে যাত্রী উঠানামা করে এলোপাতাড়ি চলাচল করছে সিএনজি ও টমটম।
তবে সিদ্ধান্ত ছিলো, মৌলভীবাজার পৌরসভা লেখা দুটি রঙের স্টিকার লাগিয়ে শহরে সিএনজি চালিত টমটম চালাচল করতে পারবে। রটেশন অনুযায়ী জোড় তারিখে চলবে একটি রঙের টমটম, বেজোড় তারিখে চলবে অপর রঙের টমটম।
সোমবার (৪ অক্টোবর) সরেজমিনে চৌমোহনা থেকে কুসুমবাগ এলাকায় দেখা গেছে- সিএনজিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত টমটম দুটি পরিবহনই যাত্রী নিয়ে চলাচল করছে। আবার হলুদ ও সবুজ দুটি রঙের টমটমই একসাথে চলাচল করছে। এতে করে সেন্ট্রাল রোডে (এম সাইফুর রহমান রোড) যানজট কমার বদলে উল্টো বেড়ে গেছে।
পথচারী রুহুল রুবেল বলেন, আগে এই সড়কে শুধু সিএনজি চলাচল করতো। তাতেই যানজট লেগে থাকতো, এখন যোগ হয়েছে টমটম। গাড়ির জন্য পায়ে হেঁটেও চলাচল করা যায় না। যানজটমুক্ত হওয়ার কথা ছিল, এখন আরো যানজট তৈরি হয়েছে। সিএনজি চালকগণ বিশৃংখল হয়ে পড়েছেন।
কমিউনিটি ট্রাফিক সহযোগী মিলাদ মিয়া বলেন, এখন শহরে পৌরসভা লেখা স্টিকার লাগিয়ে ১০০ টমটম চলাচল করছে। সিদ্ধান্ত ছিলো ১ অক্টোবর শহরে সিএনজি চলবে না। এখনও বন্ধ হয় নাই। সিএনজি চালকগণ জোর করেই গাড়ি চালিয়ে যাচ্ছেন।
সিএনজি চালক রহমান মিয়া বলেন, সিদ্ধান্ত হয়েছে, এটা এখনও বাস্তবায়ন হয়নি। এখনও সিএনজি চলাচল করছে, কয়েকদিন পর বন্ধ হবে।
এ বিষয়ে পৌর মেয়র ফজলুর রহমান বলেন, সব ঠিক হয়ে যাবে। বৃষ্টির জন্য আমরা মাঠে নামতে পারছি না। নতুন একটি ব্যবস্থা বাস্তবায়ন করতে সময় লাগে। পনের-বিশদিন লাগতে পারে।
এ সংক্রান্ত খবর : মৌলভীবাজার শহরে ১ অক্টোবর থেকে চলবে না সিএনজি
আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি
সেন্ট্রাল রোডে জনদুর্ভোগ | শুরু হয়েছে কোটি টাকার কাজ
মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে ১০০০ নিরাপদ শিশুর জন্ম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























