নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২৭, ৪ অক্টোবর ২০২১
ভারতে যাওয়ার পথে মৌলভীবাজারে ৪ মেট্রিক টন ইলিশ আটক
ইলিশ মাছ। ফাইল ছবি।
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ৩ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ উপলক্ষে বাংলাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যেই সোমবার (৪ অক্টোবর) সকালে ৪ মেট্রিক টন ইলিশ ভারতের উত্তর ত্রিপুরায় রপ্তানির জন্য খুলনার আরিফ সি ফুড দু’টি গাড়িতে করে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে নিয়ে আসে।
কাস্টমস কর্তৃপক্ষ সরকারি নির্দেশনার আলোকে ট্রাক ও পিকআপ বোঝাই ৪ মেট্রিক টন ইলিশ বর্ডারে আটকে দেয়।
চাতলাপুর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সোমবার খুলনার আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন ভারতের কৈলাশহরে রপ্তানির জন্য ৪ মেট্রিক টন ইলিশ নিয়ে আসেন। তার এক স্থানীয় সিএনএফ এজেন্ট আগেই ৩ অক্টোবর রপ্তানির জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে সরকারি অনুমোদন গ্রহণ করেন। তবে সরকারি নির্দেশনা শুরুর প্রায় ১০ ঘন্টা পর সোমবার সকালে ইলিশ মাছ নিয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আসেন আরিফ সি ফুডের মালিক। ফলে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ ট্রাক বোঝাই ইলিশ জব্দ করেন। তাছাড়া ভারতে ১০ ডলারে প্রতি কেজি ইলিশ পাঠানোর কথা থাকলেও ওই ব্যবসায়ী ৬ দশমিক ১ ডলারে ইলিশ মাছ রপ্তানি করতে চান।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা বাবুল সিংহ জানান, সরকারি নির্দেশনায় ৩ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ। ওই ব্যবসায়ীর ৩ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ পাঠানোর নির্দেশনা ছিল। আজ ৪ অক্টোবর মেয়াদ নেই।
কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ভারতে রপ্তানি যোগ্য ইলিশ জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, কাস্টমস কর্তৃপক্ষ এ মাছ সিলেট কাস্টমস কমিশনারের কার্যালয়ে নিয়ে যাবে। ৩ অক্টোবর দিনের মধ্যে যদি এ মাছ চাতলাপুর স্টেশনে এসে পৌঁছাতো তাহলে বিধি মোতাবেক মাছ ভারতে রপ্তানির সুযোগ ছিল।
আইনিউজ/আরডি/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























