মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:১১, ৫ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবসে ভার্চুয়াল সভা
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে মৌলভীবাজার জেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন শুরু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মে সপ্তাহের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হাবিব তওহিদ ইমাম, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, রেডিও পল্লী কন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক, উত্তরণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আবদুর রব, এশিয়ান টিভির মৌলভীবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।
শিশু আলোচক হিসেবে বক্তব্য রাখে শমরিতা পাল ঐশী, নুসরাত খানম নওশীন ও তুলনা ধর তুষ্টি।
বিশ্ব শিশু দিবসে এবারের প্রতিপাদ্য ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ বিষয়ের ওপর আলোচনায় বক্তাগণ পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শিশুর বিকাশে দায়িত্বশীল সকলকে সর্বোচ্চ অবদান রাখার আহবান জানান। অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিশু সংগঠন প্রতিনিধি ও শিশুরা অংশগ্রহণ করেন।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, কন্যা শিশু, পথ শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























