ঢাকা, রোববার   ০৩ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩১, ৫ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:৩৮, ৫ অক্টোবর ২০২১

মৌলভীবাজারের ৯১টি পূজামন্ডপে সরকারি চাল বরাদ্দ (ভিডিও)

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে পৌরসভা ও সদর উপজেলার ৯১টি পূজামন্ডপে জিআর চাল বিতরণ করা হয়। 

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় সদর উপজেলা মিলনায়তনে এই সভা আয়োজিত হয়।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান।

এ বছর মৌলভীবাজার সদর উপজেলায় মোট ৯১ টি পূজামন্ডপে দুর্গাপূজা হবে। যার মধ্যে পৌরসভায় ১৬টি এবং ইউনিয়নে ৭৫টি। প্রতি মন্ডপে ৫০০ কেজি সরকারি চাল বরাদ্দ দেয়া হয়েছে। 

মৌলভীবাজারের ৯১টি পূজামন্ডপে সরকারি চাল বরাদ্দ (ভিডিও) 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ