বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:০১, ৫ অক্টোবর ২০২১
অপরিচ্ছন্নভাবে ওষুধ সংরক্ষণ, বড়লেখায় ৩ ফার্মেসিকে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় তিনটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার কাঠালতলী বাজারে এই অভিযান চালানো হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় মৌলভীবাজার ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, যথাযথ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ রাখা ও অপরিচ্ছন্নভাবে ওষুধ সংরক্ষণ করা এবং লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে উপজেলার কাঠালতলী বাজারের এনসিএম ফার্মেসি, অভিষেক ফার্মেসি ও মিতা ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী তিনটি ফার্মেসিকে জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/এজে লাভলু/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























